Logo

ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৫, ০৩:৪৮
ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে ২ লাখ মানুষকে জেলে যেতে হতো: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখের মতো মানুষকে জেল-হাজতে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে।

শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে কারা কী ভূমিকা রেখেছে, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করবো। তাই সবাইকে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।

জুলাই বিপ্লবে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি অনেক বড় দায়িত্ব। অথচ অনেক সংবাদমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। শাসকদের কাছে বার্তা দিয়েছিলো এই মর্মে যে, আন্দোলনকারীদের দমন করা উচিত।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে, এমন মন্তব্য করে তিনি বলেন, চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে মোটা অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়া হতো।

বিজ্ঞাপন

শফিকুল আলম আরও বলেন, বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফও বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায়, তাহলে সেটি হবে আত্মঘাতী একটি সিদ্ধান্ত।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD