বাংলাদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার: জামায়াত আমির

এমন একটি বাংলাদেশ কোনো একটি দল একা কখোনই গড়তে পারবে না
বিজ্ঞাপন
বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ভালো ও কল্যাণময় রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা লাগবে। এ দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে। আমাদের দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এদেশের নাগরিক বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ববোধ করবে। এমন একটি বাংলাদেশ কোনো একটি দল একা কখোনই গড়তে পারবে না।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী চায় সমস্ত মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে। নতুন স্বাধীনতার জন্য যারা নিজের জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারাও এমন একটি দেশ চায়। ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ গঠনে তাদের স্বপ্ন পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে ঘরে ও বাইরে মানুষ শান্তিতে থাকবে। সবাই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দৈন্দিন কাজ করবে। রাস্তা-ঘাটে ভিক্ষুকের মতো কেউ চাঁদা ওঠাবে না। খাল-বিল, নদী-নালা দখল করবে না। সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে একটি সুন্দর দেশ গঠন করতে পারবো।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে বনপাড়ায় যাত্রা বিরতি করেন জামায়াত আমিরের গাড়ী বহর। সংক্ষিপ্ত পথসভার পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন জামায়াতে ইসলামীর আমিরের গাড়ী বহর।
এমএল/








