Logo

ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৫, ০১:২৪
ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

পাশাপাশি তাদেরকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আসিফ মাহমুদ বলেন, এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণি নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ কখনোই সমর্থন করে না।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি তাদেরকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD