বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বে পাট ও বাংলাদেশ সমার্থক হিসেবে পরিগণিত হয়
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বৈঠক করেছেন।
সোমবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিজ্ঞাপন
এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও টেকসই করতে উভয়দেশকে বাণিজ্যিক সুযোগ কাজে লাগাতে হবে।
বিজ্ঞাপন
এসময় তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ। বিশ্বে পাট ও বাংলাদেশ সমার্থক হিসেবে পরিগণিত হয়।
বিজ্ঞাপন
এ সময় তিনি বাংলাদেশ হতে পাটজাত ও ঐতিহ্যবাহী পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি বিশেষ আহ্বান জানান।
আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ইন্টার গভর্নমেন্ট জয়েন্ট ইকোনমিক কমিশন (আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন) গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আলজেরিয়ায় পাট পণ্যের বেশ চাহিদা রয়েছে। সেকারণে বাংলাদেশ থেকে পাটের তৈরি পণ্য আমদানি করতে তারা আগ্রহী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় তিনি আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য এক্সপোতে বাংলাদেশি পাট ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) বিএম জামাল হোসেন ও অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমএল/








