Logo

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৫, ০৪:৫৫
ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সব পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

বিজ্ঞাপন

বার্তায় তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমাদের সকল চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD