Logo

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৫, ২২:৪৯
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
ছবি: সংগৃহীত

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সদ্যতম প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে আগের অবস্থান ছিল ৯৭তম।

বিজ্ঞাপন

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সদ্যতম প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে আগের অবস্থান ছিল ৯৭তম।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম, আগের সূচকে যা ছিল ৯৭তম।

বিজ্ঞাপন

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর মধ্যে কিছু দেশে সম্পূর্ণ ভিসামুক্ত, কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা, এবং কিছু দেশে ই-ভিসার মাধ্যমে ভ্রমণ করা সম্ভব।

ভিসা ছাড়া যেসব দেশগুলোতে যেতে পারেন বাংলাদেশিরা:

বিজ্ঞাপন

বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ড, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিচিলিস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

নতুন তালিকায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী দেশ হলো সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। এরপরের অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন- এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD