Logo

মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৩, আশঙ্কাজনক ৩

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৫, ০৫:৪৯
মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৩, আশঙ্কাজনক ৩
ছবি: সংগৃহীত

আরেকটি ড্রেসিং দরকার মনে করায় আজকে ছাড়পত্র দেওয়া হয়নি

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ৩ জন। এদের মধ্যে ১ জন লাইফ সাপোর্টে রয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখনো ৩৩ জন রোগী এখানে চিকিৎসাধীন রয়েছে। যাদের মধ্যে ২৭ জনই শিশু। এদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে ৩ জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, আজ আরও ৩ জনকে ছুটি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে আবহাওয়া খারাপ থাকায় এবং তাদের আরেকটি ড্রেসিং দরকার মনে করায় আজকে ছাড়পত্র দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকরা পর্যায়ক্রমে স্ব স্ব দেশে চলে গেছেন এবং বাকিরা চলে যাচ্ছেন বলে্ও জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার (২১ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন আছেন। 

তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৩ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৮ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে ১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD