Logo

নানা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি : সিইসি নাসির উদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৫, ০২:১৫
নানা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি : সিইসি নাসির উদ্দিন
ছবি: সংগৃহীত

নানা চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি : সিইসি নাসির উদ্দিন

বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এ নির্বাচনকে ঘিরে রয়েছে নানা চ্যালেঞ্জ, তবুও নির্বাচন আয়োজনের জন্য ইসি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন কিছুটা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন কমিশন প্রস্তুত। প্রধান উপদেষ্টার চিঠি পেলেই কমিশন আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করবে এবং মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “আমরা আশা করি দ্রুতই চিঠি পেয়ে যাবো। তবে তার আগেই প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভোটের মাঠ ‘লেভেল প্লেয়িং’ রাখার কাজ চলছে। তবে কোনো রাজনৈতিক দল যেন ‘ফাউল’ করার নিয়তে খেলায় না নামে, সে বিষয়েও সতর্ক রয়েছি।”

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধ করাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। একই সঙ্গে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছেন অনেকে।

বিজ্ঞাপন

সিইসি বলেন, “আমরা চাই একটি নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হোক।”

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। বিচারাধীন অবস্থায় রয়েছে দলটি। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পর আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD