Logo

বগুড়ায় দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৫, ০২:৪২
বগুড়ায় দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

বগুড়ায় দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ

বিজ্ঞাপন

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ গ্রহণ না করায় সংস্থার চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক ব্যক্তি।

রবিবার (১০ আগস্ট) সকালে জেলার টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। তবে নিক্ষিপ্ত জুতা দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের কাছে পৌঁছায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই ব্যক্তি ছাকোয়াত হোসেন মণ্ডল পেশায় মৎস্যচাষি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয়ে তিনি প্রতিকার না পেয়ে হতাশ হয়ে পড়েন। এ নিয়ে পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি।

বিজ্ঞাপন

শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে তিনি হঠাৎ নিজের পায়ের জুতা খুলে চেয়ারম্যানের দিকে নিক্ষেপ করেন। পরে উপস্থিত কর্মকর্তারা তাকে দ্রুত সরিয়ে দেন।

ঘটনার পর ছাকোয়াত হোসেন বলেন, “সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।”

বিজ্ঞাপন

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD