Logo

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হচ্ছে সকল ইটভাটা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০১:৩৫
সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বন্ধ হচ্ছে সকল ইটভাটা
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় ঢাকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় ঢাকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সিদ্ধান্তের ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারের সব ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিপত্রে উল্লেখ করা হয়, সাভারের বার্ষিক গড় বায়ুমান জাতীয় মানমাত্রার প্রায় তিনগুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু এ দূষণকে ঢাকায় ছড়িয়ে দেয়, যা রাজধানীবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য সব ধরনের ইটভাটা বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারের আশা, এই পদক্ষেপের মাধ্যমে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD