Logo

ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: শাহে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৭
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: শাহে আলম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪ কোটি পরিবারকে আনা হবে। এ কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না এবং পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাঁশখালীর সাম্প্রতিক বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকারি কার্যক্রমে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমাও চান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, তারেক রহমানের বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন এবং এখন তারেক রহমানও সেখানে ভাষণ দেবেন।

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD