Logo

বায়তুল মোকাররমে জমে উঠেছে মাসব্যাপী ইসলামি বইমেলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৬
বায়তুল মোকাররমে জমে উঠেছে মাসব্যাপী ইসলামি বইমেলা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ইতোমধ্যে বইপ্রেমী ও পাঠকদের উপস্থিতি বেড়েছে। প্রতিদিন বিকেলের পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে।

বিজ্ঞাপন

মেলা পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে মোট ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি মিলিয়ে ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেলায় পবিত্র কোরআন, হাদিস, সীরাত, ইসলামি সাহিত্য, ইতিহাস, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।

বিভিন্ন স্টলে বইয়ের ওপর ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব স্টলে প্রকাশিত বইয়ে রয়েছে বিশেষ কমিশন। ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মুদ্রিত মূল্যের বইয়ে ৩৫ শতাংশ এবং ১০ হাজার ১ টাকার বেশি মূল্যের বইয়ে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফাউন্ডেশনের স্টল বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব গেটে স্থাপন করা হয়েছে।

দর্শনার্থীদের সুবিধার জন্য মেলায় নারীদের পৃথক বসার ব্যবস্থা, শিশুদের জন্য ‘শিশু চত্বর’, তথ্যকেন্দ্র, ম্যাগাজিন ও লেখক কর্নার এবং গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া কর্নার রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সীরাত এক্সিবিশন’। ১৩টি প্রজেক্টের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD