বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসিতে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ট্রাকের উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, অতি বৃষ্টিপাতের পরও বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না। সংস্কার কার্যক্রম ও বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে এ সমস্যার সমাধান হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং এসটিএসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে পাঁচটি কনটেইনার ক্যারিয়ার ট্রাক চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও ১০টি কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে।
বিজ্ঞাপন

শফিকুল ইসলাম খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সহজ করার পাশাপাশি দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে ডিএনসিসি নিয়মিত কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, প্রতিদিন ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হয়।
নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কনটেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব গাড়ির মাধ্যমে সহজে ও দ্রুত সময়ে ময়লা-আবর্জনা অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।







