ডিএমপির গোয়েন্দা-রমনা ও উত্তরা বিভাগে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন উপ-পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
অন্যদিকে, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফিস আদেশের অনুলিপি ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।







