Logo

গুলশান ও বনানী থানায় নতুন ওসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫৭
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানার ওসি এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর প্রশাসনিক কারণে গুলশান মডেল থানার তৎকালীন ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

এর কয়েক দিন আগে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনার পরই দাউদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD