Logo

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে কিনশাসা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে কিনশাসা
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৩৭তম অবস্থানে রয়েছে ঢাকা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৪। এই মাত্রার বায়ু ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা। শহরটির একিউআই স্কোর ছিল ২৩৯। ১৯৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং এবং একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইকিউ এয়ার তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে এবং একিউআই স্কোরের মাধ্যমে দূষণের মাত্রা তুলে ধরে। তাদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একিউআই স্কোর ৩০১-এর বেশি হলে সেই বায়ুকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে আজকের পরিমাপে ঢাকার বায়ু খুব ভালো অবস্থায় না থাকলেও তা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD