টেকসই শান্তিতে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন এবং জবাবদিহিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শামা ওবায়েদ বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তিনি সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানো, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) এজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও তুলে ধরেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ।
বিজ্ঞাপন
জাতিসংঘের সাম্প্রতিক আলোচনাতেও শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। চলতি বছর নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকেও শামা ওবায়েদ বক্তব্য দিয়েছেন।








