বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচিতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় রুইয়ের ১৬০ কেজি, কাতলার ১২০ কেজি, মৃগেলের ৮০ কেজি এবং কালিবাউসের ৪০ কেজি পোনা পুকুরে অবমুক্ত করা হয়। সব মিলিয়ে পোনার পরিমাণ ৪০০ কেজি।
কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত করার পর বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।








