Logo

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৮
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন কার্যক্রম শুরু করার কথা ভাবছে কমিশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা এবং বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় এ সময়ে নির্বাচন আয়োজন না করে পরবর্তী সময়ে ভোটের আয়োজনের বিষয়টি বিবেচনা করছে কমিশন।

পরীক্ষা শেষ হলে জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্বে নিয়োজিত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—দুই বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। তবে কোন কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আয়োজনের জন্য উপযোগী, সে বিষয়ে সরকারের কাছে একটি তালিকা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনের সময়সূচি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাস্তবতা, আইন ও সংবিধানসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নিচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জাতীয় কর্মসূচির সময়সূচিও বিবেচনায় রাখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD