Logo

২০০১ সালের আসন ফেরতের দাবি জানিয়েছে কয়েক জেলার বাসিন্দারা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০৬:০৯
২০০১ সালের আসন ফেরতের দাবি জানিয়েছে কয়েক জেলার বাসিন্দারা
ছবি: সংগৃহীত

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার বাসিন্দারা।

বিজ্ঞাপন

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ ও দোহার এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ২০০৮ সালে কেটে নেওয়া আসন এখনো পুনরুদ্ধার করা হয়নি, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

এদিকে ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দারা পৃথক আসন করার দাবি জানান। অপরদিকে গাজীপুরে একটি আসন বৃদ্ধির কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুনানিতে ঢাকার-২, ৩ ও ১৯, নারায়ণগঞ্জ-৩ ও ৫সহ বিভিন্ন আসনের সীমানা পরিবর্তন নিয়ে আবেদনকারীরা পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এ শুনানিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মোট ২৮টি আসন নিয়ে আলোচনা হয়। এদিন নির্বাচন কমিশনের কাছে মোট ৩০৯টি আবেদন জমা পড়ে, যার মধ্যে খসড়া সীমানার বিরুদ্ধে ছিল ২৫৯টি এবং পক্ষে ছিল ৫০টি আবেদন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন মাহমুদসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD