Logo

‘আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে’

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ০২:০১
‘আগামীতে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে’
ছবি: সংগৃহীত

এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে

বিজ্ঞাপন

আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে আমার বিশ্বাস বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন এই উপদেষ্টা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD