Logo

প্রতি বছর বিদেশে চাকরি পাচ্ছেন অন্তত ১০ লাখ বাংলাদেশি: আসিফ নজরুল

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২
প্রতি বছর বিদেশে চাকরি পাচ্ছেন অন্তত ১০ লাখ বাংলাদেশি: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে অন্তত ১০ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বিদেশে কর্মরত এই শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে অন্তত ১০ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বিদেশে কর্মরত এই শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আইএলও কার্যক্রম বিষয়ক জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ৯ সদস্যের এই দলটির নেতৃত্ব দেন দি কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সেক্রেটারি জেনারেল মিসিহিরো ইশিবাসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন, বিশেষ করে জাপানে দক্ষ কর্মী প্রেরণের প্রসঙ্গ গুরুত্ব পায়।

ড. আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্দেশ্যে ১৩টি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক পরিসরে এক অনন্য দৃষ্টান্ত। জাপান স্বাধীনতার পর প্রথম দেশ হিসেবে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

সাক্ষাৎকালে তিনি জাপানের কাছে কয়েকটি বিষয়ে সহযোগিতা চান, যার মধ্যে রয়েছে- গমনেচ্ছুদের ভিসা প্রক্রিয়া সহজ করা, ঢাকায় জাপান ফাউন্ডেশন অফিস স্থাপন, মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করতে জাপানি অর্থায়নে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এবং টিটিসিগুলোতে প্রশিক্ষণের মানোন্নয়নে জাপানি প্রশিক্ষক নিয়োগ।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD