আ.লীগের ঝটিকা মিছিল-সমাবেশে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার

আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রেস সচিব বলেন, ‘‘ঝটিকা মিছিলসহ যেকোনো বেআইনি সমাবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।’’
বৈঠকে স্বরাষ্ট্র, পরিকল্পনা, আইন, প্রবাসীকল্যাণ, শ্রম, বিদ্যুৎ, পরিবেশ, স্থানীয় সরকার ও অর্থ বিষয়ক উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মাঠপর্যায়ে আরও সক্রিয় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবিলা করতে সক্ষম হয়।
এএস








