অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ

অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিজ্ঞাপন
পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক সেবা। এ কাজে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো ‘অত্যাবশ্যক পরিষেবা আইন’-এর আওতায় দণ্ডনীয় অপরাধ। তিনি আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়টি ইতোমধ্যে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।
এদিকে বিদ্যুৎ বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দেশনা অমান্য করলে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে চার দফা দাবি জানিয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- আরইবি-পিবিএস একীভূতকরণ বা কোম্পানি গঠন, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল, লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
এএস








