Logo

অনেকে বলছে ৫০ বছর ক্ষমতায় থাকুন: প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫০
অনেকে বলছে ৫০ বছর ক্ষমতায় থাকুন: প্রধান উপদেষ্টা
ছবি : ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে কেন ৬ মাসের পরিবর্তে ১৮ মাস সময় ধরা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আপনি বলছেন আমরা কেন নির্বাচন দিতে সময় নিচ্ছি, অথচ অনেক মানুষ বলছে ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, এমনকি ৫০ বছর ক্ষমতায় থাকুন। তারা বলছে, নির্বাচনের দরকার কী, আপনিই থাকুন।”

বিজ্ঞাপন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

আলোচনায় জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা ছাড়াও উঠে আসে রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের প্রসঙ্গ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ড. ইউনূস বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। শুধু কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তারা এখনো বৈধ রাজনৈতিক দল। যেকোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু হতে পারে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।

বিজ্ঞাপন

নিজেকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করার বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নিতে হয়েছিল। তবে আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলাম, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমিও আমার সিদ্ধান্ত বদলাতে প্রস্তুত।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD