Logo

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতার অভিযোগ অস্বীকার করলেন ড. ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতার অভিযোগ অস্বীকার করলেন ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশে কোনো ধরনের হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।

বিজ্ঞাপন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও।

অভিযোগ প্রত্যাখ্যান করে ড. ইউনূস বলেন, “এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর।”

বিজ্ঞাপন

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ যখন আমাকে বেছে নিয়েছিল, আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।”

বিজ্ঞাপন

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আরও বলেছিলেন, “আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমিও আমার অবস্থান পরিবর্তন করব।”

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন দেরি হওয়ার কারণ, রোহিঙ্গা ইস্যু এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের মতো নানা বিষয় নিয়েও মতামত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD