Logo

বর্ণিল শোভাযাত্রায় আইইবি’র বৈশাখ উদযাপন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৯:৪৯
বর্ণিল শোভাযাত্রায় আইইবি’র বৈশাখ উদযাপন
ছবি: প্রতিনিধি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ‘বৈশাখী আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আইইবি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন আইইবি’র প্রেসিডেন্ট এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

ঢোল-তবলা, ব্যানার, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির বিভিন্ন প্রতীক নিয়ে শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিপুল সংখ্যক প্রকৌশলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। দেশ গড়ার কারিগর হিসেবে প্রকৌশলীরা যেমন উন্নয়ন কার্যক্রমে অবদান রাখছেন, তেমনি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করছেন। এই উৎসব আমাদের কর্মস্পৃহা বাড়াতে এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে আইইবি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যদের বর্ণিল উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD