Logo

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩
রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে উচ্চপর্যায়ের সম্মেলন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় নিউইয়র্কের সাধারণ পরিষদ হলে শুরু হবে এই বৈঠক। এতে অন্তত ৭৫টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনের লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন নিশ্চিত করা, বৈশ্বিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা এবং সংকটের মূল কারণগুলো নিরসনে কার্যকর উদ্যোগ খোঁজা।

বিজ্ঞাপন

এ বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হবে। মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি একটি বিস্তৃত, উদ্ভাবনী, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে প্রতিনিধিত্ব করবে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) হয়ে অংশ নেবে কুয়েত।

সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে ইউএন ওয়েব টিভি। সম্মেলন দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD