Logo

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধাণী ঢাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ১৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০৫। দ্বিতীয় অবস্থানে ঢাকা থাকলেও, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি, যার একিউআই স্কোর ২৪৮। চতুর্থ স্থানে ভারতের দিল্লি ১৫৩ স্কোর নিয়ে এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, যার স্কোর ১৪৭।

বিজ্ঞাপন

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই তথ্য অনুযায়ী—

বিজ্ঞাপন

১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোরকে বলা হয় ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ধরা হয় ‘অস্বাস্থ্যকর’।

২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

আর ৩০১ এর বেশি স্কোরকে ধরা হয় ‘ঝুঁকিপূর্ণ’, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকার বর্তমান স্কোর অনুযায়ী বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD