বাজারে নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না, মূলত ব্যবসায়ীদের বাধার কারণে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে যাতে বাজারে সরবরাহ সংকট না সৃষ্টি হয়। এই জন্য থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হবে। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে, আর সবজির দাম মৌসুমের ওপর নির্ভর করে।’
বিজ্ঞাপন
বলেন, ‘যারা অর্থ পাচার করে তারা সব বুদ্ধিশুদ্ধি জানে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে একটু সময় প্রয়োজন। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়টি কিছুটা এগিয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, ‘হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হবে। বাকিটা ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যে প্রসেস চালু করেছে, নতুন সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বাধ্য। তা ছাড়া এই অর্থ ফিরিয়ে আনতে পারবে না। কারণ এটা ইন্টারন্যাশনাল প্রাকটিস।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচার করা অর্থ ফেরত আনা যায়। এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে অ্যাকাউন্ট-পাসপোর্ট আছে সেসব তথ্যও আছে। এখন বাকি কাজ করতে কিছু সময় লাগবে।’








