Logo

তদন্ত কমিশনে নতুন তিন কর্মকর্তা যুক্ত করল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫০
তদন্ত কমিশনে নতুন তিন কর্মকর্তা যুক্ত করল ইসি
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক তিন জাতীয় সংসদ নির্বাচনে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গঠিত তদন্ত কমিশনে নতুন করে তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে গত ১৩ আগস্টের এক স্মারক অনুসারে চারজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। তখন প্রস্তাবিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম এবং উপসচিব মোহাম্মদ এনামুল হক।

বিজ্ঞাপন

তবে পরবর্তী সময়ে তাদের পরিবর্তে নতুন করে তিনজনকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মো. হেলাল উদ্দিন খান।

ইসি সূত্র জানিয়েছে, নতুন কর্মকর্তারা কমিশনের কাজকে আরও গতিশীল করে ভবিষ্যৎ নির্বাচনের মানোন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD