Logo

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দ্রুত উঠবে না: আইন উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৫:৪৩
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দ্রুত উঠবে না: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

১ অক্টোবর (বুধবার) দুপুরে বরিশালে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন সেটি স্থায়ী নাকি অস্থায়ী—এই ধরনের প্রশ্ন আসে। তবে, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না।

বিজ্ঞাপন

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গে আইন উপদেষ্টা ড. নজরুল জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অশান্ত পাহাড় পরিস্থিতি নিয়ে তিনি বলেন,‘পাহাড়কে যারা অশান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

এ সময় তিনি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ও করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD