আইজিপির নামে প্রচারিত ‘জামিন সংক্রান্ত বক্তব্য’ ভুয়া: পুলিশ হেডকোয়ার্টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে জামিন প্রসঙ্গে তার বক্তব্য দাবি করা হয়েছে। তবে এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফটোকার্ডে প্রচারিত উক্ত বক্তব্য আইজিপির নয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি ফটোকার্ডে উদ্ধৃত হয়েছে “গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কিভাবে তা বোধগম্য নয়।” পুলিশ হেডকোয়ার্টার্স স্পষ্ট করেছে যে, আইজিপি এ ধরনের কোনো মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
প্রকৃতপক্ষে, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এক প্রেস কনফারেন্সে আইজিপির দেওয়া বক্তব্য বিকৃত করে ওই ফটোকার্ড তৈরি ও প্রচার করা হয়েছে বলে জানায় তারা।
পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এ ধরনের উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত ভুয়া তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং জনগণকে বিভ্রান্ত না হতে আহ্বান করেছে।








