সাংবাদিক ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংবাদিক ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ ও ৭ অক্টোবর এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। ইতোমধ্যে আমন্ত্রণপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরদিন ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইসি। ধাপে ধাপে সব স্টেকহোল্ডারের মতামত নেওয়ার মাধ্যমে নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে উদ্যোগ নিচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ইসি বলছে, তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করে রোজার আগেই ফেব্রুয়ারির প্রথম দিকে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।








