Logo

খাগড়াছড়ির সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ডাকসু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৬:৫২
খাগড়াছড়ির সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ডাকসু
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা ও জাতিগত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের অভিযোগ যদি সত্য হয়ে থাকে তবে সংশ্লিষ্ট অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে এটি যদি সাজানো বা পরিকল্পিতভাবে সংঘটিত হয়ে থাকে, তাহলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

ডাকসু এক বিবৃতিতে সহিংসতায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানায় এবং সাম্প্রতিক সময়ে অবরোধ, অ্যাম্বুলেন্সে হামলা, দোকানপাট ভাঙচুর, লুটপাট, ঘরবাড়ি পোড়ানো, পর্যটক হয়রানি ও জাতিগত সংঘাত উসকে দেওয়ার মতো কর্মকাণ্ডকে নিন্দনীয় বলে উল্লেখ করে। ইতোমধ্যে তিনজন নিরীহ নাগরিক নিহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে চলমান ষড়যন্ত্র কেবল ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি নয়, বরং দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকেও বিপন্ন করছে।

ডাকসু নেতারা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কোনো একক জাতিগোষ্ঠীর নয়; এটি সবার সমান অধিকার ও মর্যাদার দেশ। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD