ঝড় উপেক্ষা করে গাজার পথে ‘কনসায়েন্স’, শহিদুল আলমের সরাসরি ভিডিও বার্তা

সমুদ্রপথে গাজামুখী ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স তীব্র ঝড়ো আবহাওয়া ও বহরের সামনের জাহাজগুলোতে হামলার খবর থাকা সত্ত্বেও তাদের বিপজ্জনক যাত্রা চালিয়ে যাচ্ছে বলে জানান বাংলাদেশ থেকে যোগ দেওয়া আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার(২ অক্টোবর) নিজের ফেসবুক লাইভে তিনি এসব কথা জানান। একই সাথে তিনি দৃঢ়তার সঙ্গে ফিলিস্তিনের ওপর থাকা ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় ব্যক্ত করেছে।
জাহাজটির ওপরের ডেক থেকে শহিদুল আলম লাইভে বলেন, গ্রিক কর্তৃপক্ষের কাছ থেকে ঝড়ের সতর্কতা এলেও জাহাজটি এগিয়ে চলেছে। ক্যাপ্টেন ঝড়ের কবল থেকে বাঁচতে গত রাতে জাহাজের গতি বাড়িয়েছিলেন। ঝড় এবং বিদ্যুৎ চমকানো বন্ধ হয়েছে। বৃষ্টিও থেমে গেছে। এই জাহাজটি বাকি ফ্লোটিলা থেকে কিছুটা পিছিয়ে আছে।
তিনি আরও জানান, সামনের জাহাজগুলোতে আক্রমণ করা হয়েছে। তবুও আমরা এই ভীতি প্রদর্শনে দমে না গিয়ে গাজার দিকে আমাদের পথে এগিয়ে চলেছি। আমরা অবরোধ ভাঙব। ফিলিস্তিন মুক্ত হবে।
বিজ্ঞাপন
অবরোধের শিকার গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নেয় ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যার মধ্যে প্রায় ৫০০ যাত্রী রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও মানবাধিকার কর্মী।







