Logo

বিশ্বের দূষিত শহরের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ১২:০৭
বিশ্বের দূষিত শহরের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠেছে মিসরের রাজধানী কায়রো। বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ি শহরটির স্কোর ১৯৩। তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ৭৩।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৭৭। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৭৬), চতুর্থ স্থানে বাহরাইনের মানামা (স্কোর ১৬৩) এবং পঞ্চম স্থানে কাতারের রাজধানী দোহা (স্কোর ১৫৬)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD