Logo

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ কর্মচারী ইমরান কারাগারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৫, ২৪:০৯
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ কর্মচারী ইমরান কারাগারে
ছবি: সংগৃহীত

চাকরি দেয়ার আশ্বাসে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দফতরের (বর্তমানে প্রধান উপদেষ্টা দফতর) এসএসএফের অফিস স্টাফ মো. ইমরানকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, গত ১৭ আগস্ট বাদীর সঙ্গে আসামির আপসের শর্তে ধার্য তারিখ (মঙ্গলবার) পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে এদিন বাদীর সঙ্গে আসামির আপস না হওয়ায় আদালত তার জামিন নামন্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে আসামি প্রধান উপদেষ্টা দফতরে এসএসএফের (বিশেষ নিরাপত্তা বাহিনী) চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে প্রতারণার সময় আসামি নিজেকে এসএসএফের কর্মকর্তা হিসেবে দাবি করেন।

মামলার অভিযোগ সূত্র জানা যায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দফতরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) অফিস সহায়ক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেন আসামি। পরে বাদী সুবাস মালো (৩০) আসামির কাছে চাকরি চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। আসামির কাছে বাদীর পাওনা টাকা ফেরত চাইলেও বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন এবং প্রাণনাশেরও হুমকি দেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD