Logo

দেশে ফিরছেন শহিদুল আলম

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৫, ২১:৫৮
দেশে ফিরছেন শহিদুল আলম
ফাইল ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাগামী আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরেই তিনি ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আজ সন্ধ্যায় তিনি দেশের উদ্দেশে রওনা দেবেন বলে নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

রাষ্ট্রদূত জানান, ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। শহিদুল আলম ওই ফ্লাইটের যাত্রী হিসেবে শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কারামুক্ত হয়ে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান তাকে স্বাগত জানান। 

উল্লেখ্য, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নৌবহরের সদস্য ছিলেন। ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের আটটি নৌযানসহ মোট ৯টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (০৮ অক্টোবর) ইসরায়েলি সেনারা এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় এবং পরে তাদের ইসরায়েলের সামরিক কারাগারে বন্দী করা হয়।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD