ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠকের পরে প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে।
তিনি বলেন, আমি চিঠিটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবো।
বিজ্ঞাপন
ভার্মা আরও উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। বর্তমানে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও পাইপলাইন কার্যকরভাবে চালু আছে, যা অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে কাজ করছে। এই সম্পর্ককে আরও জোরদার করার উপায় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের এই সহযোগিতা শুধু বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে না, পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে জ্বালানি সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।








