‘বট বাহিনী’র জন্য কাজ করা সহজ হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী পাঁচ বছরে বিএনপির জন্য কাজ করা সহজ হবে না এবং ‘বট বাহিনী’-কে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
বিজ্ঞাপন
বুধবার (১১ মার্চ) রাজধানীতে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে জেডসিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে প্রচার বাড়ানো ও অনলাইন অপপ্রচার রোধে এই সংগঠনকে দায়িত্ব নিতে হবে।
বিজ্ঞাপন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ আরও অনেকে সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে জেডসিএফ ডিজিটাল পরিসরে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে এবং অনলাইন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারা ভবিষ্যতেও দেশের স্বার্থে দায়িত্বশীল ডিজিটাল কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।








