Logo

ভোগান্তি কমাতে আব্দুল্লাহপুরে চালু হলো ১৬০ মিটার রিজিড পেভমেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৭:৪৫
ভোগান্তি কমাতে আব্দুল্লাহপুরে চালু হলো ১৬০ মিটার রিজিড পেভমেন্ট
ছবি প্রতিনিধি।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট আব্দুল্লাহপুর ইন্টারসেকশনে নির্মিত ১৬০ মিটার রিজিড পেভমেন্ট যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নবনির্মিত এই সড়ক অংশ পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেন।

সড়কটি উন্মুক্তকরণ শেষে সেতু সচিব বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহার আর মাত্র কিছু দিন বাকি। এই চ্যালেঞ্জিং সময়ের পূর্বেই অত্যন্ত গুরুত্ব দিয়ে ১৬০ মিটার রিজিড পেভমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন করে এই সড়কটি সময়মতো চালু হওয়ায় ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

বিজ্ঞাপন

সচিব সেতু বিভাগ আরও বলেন, নবনির্মিত লেনের বিপরীত দিকে অবস্থিত বিদ্যমান লেনটি যেন অনতিবিলম্বে অস্থায়ীভাবে সংস্কার ও কার্পেটিং করে মেরামত করা প্রয়োজন। ঈদে উভয়মুখী যানবাহন চলাচল যেন কোনো ধরনের যান চলাচল বাধাগ্রস্ত না হয় এবং ট্রাফিক প্রবাহ যেন সম্পূর্ণ স্বাভাবিক ও নির্বিঘ্ন থাকে, তা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেন।

আব্দুল্লাহপুর ইন্টারসেকশনটি ঢাকার অন্যতম প্রবেশদ্বার হওয়ায় এখানে প্রতিনিয়ত তীব্র যানবাহনের চাপ থাকে। আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের এই আধুনিক ও টেকসই রিজিড পেভমেন্ট সড়কটি সচল হওয়ার মাধ্যমে ভারী যানবাহনসমূহ কোনো প্রকার ধীরগতি ছাড়াই এলাকাটি পার হতে পারবে। এই সংস্কারের ফলে ঈদ চলাকালীন সময়ে সড়কের কারণে এই পয়েন্টে কোনো প্রকার যানজট সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষ অত্যন্ত স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিজ্ঞাপন

এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ও নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD