Logo

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১৫:০৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে এতে ফ্লাইট ওঠানামায় কোনো প্রভাব পড়েনি, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ওই অংশে মূলত আমদানি করা পণ্য সামগ্রী মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”

তিনি আরও জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বিমানবন্দরের ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD