Logo

ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন ৩৩ পুলিশ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৫:৩১
ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন ৩৩ পুলিশ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীর ৩৩ জন কর্মকর্তাকে ডিপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদের মধ্যে দুই কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD