Logo

কেমন আছেন খালেদা জিয়া, স্বাস্থ্যগত আপডেট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ০১:৫৭
কেমন আছেন খালেদা জিয়া, স্বাস্থ্যগত আপডেট
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রুবার (২৮ নভেম্বর) বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যাচাই–বাছাই ছাড়া, চিকিৎসকদের বাইরে থেকে অনুমানভিত্তিক বা অসত্য কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

হাসপাতাল এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কোনো নতুন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD