Logo

‘জাতীয় নির্বাচন–গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৫
‘জাতীয় নির্বাচন–গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে’
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

তিনি জানান, ভোটগ্রহণ ৮ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারির এক–দুদিন আগেও হতে পারে—অর্থাৎ তারিখটি ওই সময়সীমার মধ্যেই নির্ধারিত হবে। ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার হওয়ায় মঙ্গলবারের দিকে ভোট হওয়ার সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এদিকে তফসিল ঘোষণার জন্য আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভা অনুষ্ঠিত হবে। সম্ভাব্যভাবে দু–তিন দিন ব্যবধান রেখে বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়েও ভাবছে। যেহেতু জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করার পরিকল্পনা রয়েছে। এতে সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD