Logo

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, কৃতজ্ঞতা প্রকাশ

profile picture
বিশেষ প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ২১:২৯
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, কৃতজ্ঞতা প্রকাশ
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় শতাধিক প্রাণহানি এবং দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশের সহায়তা ও সংহতির বার্তার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি শ্রীলঙ্কার সহায়তায় অতিরিক্ত জরুরি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ দল পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ‘যা প্রয়োজন, আমরা সহায়তা করতে আনন্দিত হবো বলে জানান প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

এ বছরের শুরুতে ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আমারাসুরিয়া জানান, প্রবল বর্ষণ ও ব্যাপক প্লাবনে সৃষ্ট ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে তার সরকার।

ফোনালাপে প্রধান উপদেষ্টা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশ কলম্বোর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী।

বিজ্ঞাপন

আলোচনার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD