Logo

বিজয় দিবসে আকাশে ইতিহাস, পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৬
বিজয় দিবসে আকাশে ইতিহাস, পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে আকাশে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। সর্বাধিক জাতীয় পতাকা হাতে একযোগে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার পর জাতীয় পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ঐতিহাসিক কীর্তি গড়েন তারা। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে পতাকা হাতে প্যারাস্যুটিং করেন, যা বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের নতুন রেকর্ড হিসেবে স্বীকৃত।

এই বিশেষ প্যারাস্যুটিং প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর প্রশিক্ষিত প্যারাট্রুপাররা। তাদের এই সাহসী ও গর্বের আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত ফ্লাইপাস্ট মহড়া। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে চমকপ্রদ মহড়া প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবেগ সৃষ্টি করে।

এই আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবসে বাংলাদেশের সাহস, সক্ষমতা ও ঐক্যের এক অনন্য বার্তা ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD