Logo

আজ বিকেলে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:০২
আজ বিকেলে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনির দেশে প্রত্যাবর্তন এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করবে ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্য’। চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কর্মসূচিটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবারের এই কর্মসূচিতে দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে সংহতি জানাবেন। পুরো কর্মসূচির নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে ধারাবাহিক ভারতীয় আগ্রাসন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেসব ব্যক্তি ভারতে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানাতেই এই কর্মসূচি।

তিনি আরও বলেন, ভারতীয় মদদপুষ্ট কিছু রাজনৈতিক দল, মিডিয়া ও প্রভাবশালী মহল বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনের দিকে এই মার্চ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের দাবি ও ক্ষোভ শান্তিপূর্ণভাবে তুলে ধরতে চান। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD