Logo

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: ড. ভিভিয়ান বালাকৃষ্ণান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর, ২০২৫, ২৩:২৬
ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: ড. ভিভিয়ান বালাকৃষ্ণান
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) হাদিকে দেখতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD